ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • মালয়েশিয়ায় ঈদুল আজহা ১০ জুলাই

    মালয়েশিয়ায় ঈদুল আজহা ১০ জুলাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করবে দেশটি। খবর খালিজ টাইমস এর।

    মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী ১০ জুলাই ঈদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ায়। 

    খালিজ টাইমস আরও জানিয়েছে, একইদিনে (১০ জুলাই) ইন্দোনেশিয়া, হংকং, জাপান ও ব্রুনাইয়েও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
    এদিকে, বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ