ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • অনুমতি ছাড়া হজে গেলে আড়াই লাখ টাকা জরিমানা

    অনুমতি ছাড়া হজে গেলে আড়াই লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব ঘোষণা দিয়েছে, কেউ যদি অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। 

    এমন খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

    ১০ হাজার রিয়াল বাংলাদেশী মূদ্রায় প্রায় আড়াই লাখ টাকার সমান। 

    সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল-সুয়ারেইখ বলেছেন, হজ মৌসুমে কাবা শরীফের কাছে এবং আশেপাশের রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে নিয়ম-কানুন মানার বিষয়টি নিশ্চিত করার জন্য। 

    তিনি আরও বলেছেন, হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা অন্যের হয়ে হজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করছিল।

    এদিকে হজ ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও হজ পালন করা অত্যাবশ্যকীয়।

    এ বছর প্রায় ১০ লাখ মানুষকে হজ পালন করার সুযোগ করে দিতে যাচ্ছে সৌদি আরবের সরকার। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালন করার সুযোগ দেওয়া সম্ভব হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ