ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • বাবার মৃত্যুর পর ছেলেই হলেন চেয়ারম্যান

    বাবার মৃত্যুর পর ছেলেই হলেন চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালাউদ্দিন সুমন। এর আগে তার বাবা অধ্যক্ষ মোশাররফ হোসেন দীর্ঘ দিন এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।  

    তিনি বলেন, বৃষ্টির কারণে সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে সালাউদ্দিন সুমন নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৮ ভোট।

    তফসিল অনুযায়ী গত ১৫ জুন এই ইউপিতে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় নির্বাচন স্থগিত করে কমিশন। এরপর গত সোমবার (২০ জুন) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২৯ জুন স্থগিত হওয়া দুই ইউপিতে নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।

    প্রসঙ্গত, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে ৬ হাজার ৪৮৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ