ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় ২ ট্রলার মালিককে জরিমানা

    পাথরঘাটায় ২ ট্রলার মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ২ ট্রলারকে জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। 

    বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা মৎস্য অবতারন কেন্দ্র বিএফডিসি ঘাটে তারা মাছ বিক্রি করতে গেলে সেখান থেকে ট্রলার ও মাছ জব্দ করা হয়। এ সময় দুই ট্রলার ও মাছের উপর ১ লাখ ৩৬ হাজার ৫ শ টাকা করে দুই ট্রলারকে ২লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    জব্দকৃত ট্রলার গুলো হলে, পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকার শাহিন ফিটারের মালিকানাধীন এফবি রায়হান আলী ও বরগুনা সদর উপজেলার নলী এলাকার গোলাম মোস্তফার মালিকানাধীন এফবি আরিফ। 

    জানা গেছে, এফবি রায়হান আলী  ও এফবি আরিফ ট্রলার দুটি চুরি করে বঙ্গোপসাগরের গভীরে কিছু দিন আগে মাছ শিকার করতে যায়। পরে গতকাল বুধবার তারা ফিরে এসে রাত ২টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্র বিএফডিসি ঘাটে মাছ বিক্রি করতে আসে। এসময় পাথরঘাটা মৎস্য অধিদপ্তর জানতে পেরে মাছসহ ট্রলার ২টি জব্দ করেন। 

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করে বিএফডিসি ঘাটের পাশের একটি নির্জন স্থানে রাত ২টার দিকে শিকার করা মাছ বিক্রি করছেন।

     এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন ফিটারের মালিকানাধীন এফবি রায়হান আলী ও গোলাম মোস্তফার মালিকানাধীন এফবি আরিফ নামের দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্ররার দুটিকে ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা নিলামে তুলে মাছ গুলো সমপরিমান টাকায় বিক্রি করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ