ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ১ জুলাই: ইতিহাসের এই দিনে

    ১ জুলাই: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শুক্রবার, ১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। ১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।
    ১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।
    ১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।
    ১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
    ১৮৬৩ - আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
    ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
    ১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
    ১৯০৬ - কানাড়া ব্যাঙ্ক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।
    ১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়।
    ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
    ১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
    ১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয় ।
    ১৯২৯ - স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
    ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
    ১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়।
    ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
    ১৯৬৬ - কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
    ১৯৬৭ - কানাডা প্রতিষ্ঠিত হয়।
    ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
    ১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়।
    ২০০২ - নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।
    ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।
    ২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।

    জন্ম
    ১৪৮১ - দ্বিতীয় ক্রিটিয়ান, ডেনমার্কের রাজা।
    ১৫০৬ - দ্বিতীয় লুইস, হাঙ্গেরির রাজা।
    ১৫৩৪ - দ্বিতীয় ফ্রেডেরিক, ডেনমার্ক রাজা।
    ১৬৪৬ - গট্‌ফ্রিড লিবনিত্স, জার্মান দার্শনিক ও গণিতবিদ।
    ১৮০৪ - জর্জ সান্ড, ফরাসি লেখক ও নাট্যকার।
    ১৮১৮ - ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক। (মৃ. ১৮৬৫)
    ১৮৭২ - লুই ব্লেরিওট, ফরাসি পাইলট ও প্রকৌশলী।
    ১৮৭৯ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
    ১৮৮০ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত ছিলেন।(মৃ.০৪/০৯/১৯৫৭)
    ১৮৮২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।(মৃ.০১/০৭/১৯৬২)
    ১৮৯৯ - চার্লস লটন, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৬২)
    ১৯০২ - উইলিয়াম ওয়াইলার, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮১)
    ১৯০৩ - আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
    ১৯০৭ - আতাউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান।
    ১৯১৮ - আহমেদ দিদাত, দক্ষিণ আফ্রিকার লেখক ও ধর্মবেত্ত্বা এবং ভারতীয় বংশদ্ভুত জনবক্তা ও তার্কিক। (মৃ. ২০০৫)
    ১৯২৩ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
    ১৯২৪ - অ্যান্টনি রামালেট্‌স, স্প্যানিশ ফুটবলার (মৃ. ২০১৩)
    ১৯২৬ - রবার্ট ফোগেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
    ১৯২৮ - মীর কাশেম খান, একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ. ১৯৮৪)
    ১৯২৯ - জেরাল্ড এডেলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
    ১৯৩০ - মুস্তফা আক্কাদ, সিরীয়-আমেরিকান পরিচালক ও প্রযোজক।
    ১৯৩২-ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।(মৃ.২০১২)
    এম এন আখতার, বাংলাদেশি গীতিকার, সুরকার ও শিল্পী।
    ১৯৩৮ - হরিপ্রসাদ চৌরাসিয়া, বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক।
    ১৯৪০ - সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশি সঙ্গীত শিল্পী।
    ১৯৪১ - অ্যালফ্রেড গুডম্যান গিলম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
    ১৯৪৭ - আবদুল কুদ্দুস মাখন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
    ১৯৪৮ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
    ১৯৫৩ - লরেন্স গঞ্জি, মল্টিয় আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
    ১৯৫৩ - জাডরানকা কসর, ক্রোয়েশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।
    ১৯৫৫ - লি কেকিয়াং, চীনের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
    ১৯৬১ - কার্ল লুইস, মার্কিন ক্রীড়াবিদ।
    ১৯৬১ - প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের যুবরাজ্ঞী।
    ১৯৭৬ - রুড ভ্যান নিস্টেল্‌রয়ি, ওলন্দাজ ফুটবলার।
    ১৯৮৬ - আগনেজ মো, ইন্দোনেশীয় গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
    ২০০১ - চুজেন জেকবস, আমেরিকান বিনোদনকারী।

    মৃত্যু
    ১২৪২ - চাগাতাই খান, মঙ্গোল শাসক।
    ১২৭৭ - বাইবার্স‌, মিশরীয় সুলতান। (জ. ১২২৩)
    ১৭৮৪ - উইলহেম ফ্রিয়ডেমন ব্যাচ, জার্মান অর্গানবাদক ও সুরকার।
    ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান। (জ. ১৭৮৫)
    ১৮৯৬ - হ্যারিয়েট বিচার স্টো, মার্কিন লেখিকা এবং দাসপ্রথা বিলোপ আন্দোলনের সক্রিয় কর্মী। (জ. ১৮১১)
    ১৯৬২ - ভারতরত্ন বিধানচন্দ্র রায়, ভারতীয় চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। (জ. ১৮৮২)
    ১৯৬৫ - ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। (জ. ১৯০৩)
    ১৯৭১ - উইলিয়াম লরেন্স ব্র্যাগ, অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। (জ.৩১/০৩/১৮৯০)
    ১৯৭১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড়, আইনজীবী ও রাজনীতিবিদ। (জ. ১৯০১)
    ১৯৭৪ - হুয়ান পেরোন, আর্জেন্টিনা ররাষ্ট্রপতি। (জ. ১৮৯৫)
    ১৯৯৬ - মার্গো হেমিংওয়ে, মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী। (জ. ১৯৫৪)
    ১৯৯৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। (জ. ১৯১৭)
    ১৯৯৯ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯১০)
    ২০০০ - ওয়াল্টার ম্যাথাউ, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (জ. ১৯২০)
    ২০০১ - নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
    ২০০৪ - মার্লোন ব্রান্ডো, অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯২৪)
    ২০০৪ - পিটার বার্নেস, ইংরেজ লেখক।
    ২০০৬ - ফ্রেড ট্রুম্যান, ইংরেজ ক্রিকেটার, লেখক এবং ধারাভাষ্যকার। (জ. ১৯৩১)
    ২০০৬ - রয়ুটারো হাশিমটো, জাপানি রাজনীতিবিদ ও ৫৩ তম প্রধানমন্ত্রী।
    ২০০৯ - কার্ল মালডেন, মার্কিন অভিনেতা। (জ. ১৯১২)
    ২০১৫ - নিকোলাস ওয়িন্টন, ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক।
    ২০২০ - লতিফুর রহমান, বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। (জ. ১৯৪৫)

    দিবস
    জাতীয় চিকিৎসক দিবস (ভারত)
    ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ