ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • বিহারে সাতদিনে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

    বিহারে সাতদিনে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারি বৃষ্টির সময় বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

    শনিবার রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার।

    রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানা গেছে। আগামী ৪ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ