ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • পাথরঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পাথরঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সুমাইয়া আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে বাড়ীর আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার।

    সুমাইয়া উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাথরঘাটা আদর্শ উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

    স্থানীয় সূত্রে জানাযায়, সুমাইয়ার পার্শবর্তী খলিল মিয়ার ছেলে রব্বানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রব্বানীর দেয়া একটি মুঠোফোন শনিবার রাতে সুমাইয়ার বাবা জব্দ করে। স্থানীয়রা ধারনা করছে মুঠোফোন নেয়ার কারণে অভিমানে সুমাইয়া আত্মহত্যা করেছে।

    মৃত্যু স্কুল ছাত্রীর বাবা দুলাল মিয়া জানান, সকালে সুমাইয়া ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে ওর রুমে শুয়ে ছিল। আমি কাজের জন্য বাড়ীর বাহিরে গিয়েছিলাম। সাড়ে সাতটার দিকে ঘরে এসে দরজা জানালা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে পাশ্ববর্তী আত্বীয় স্বজনদের নিয়ে জানালার ফাক দিয়ে সুমায়াকে ঝুলে থাকতে দেখে ঘরের দরজা ভেঙ্গে ওড়না কেটে নিচে নামিয়ে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

    পাথরঘাটাস্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে  আনার আগেই সুমাইয়ার মৃত্যু হয়েছে।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে সুরাতহাল করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ