ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাউফলে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বাউফলে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় আমগাছ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের হাওলাদার বাড়ির পাশের আমগাছ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

    মৃত কলেজছাত্রীর নাম মানসুরা আক্তার (১৮)। তিনি ওই গ্রামের আব্দুল হালিম হাওলাদারের মেয়ে এবং নুরাইনপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

    স্থানীয় সূত্র জানায়, শনিবার মানসুরা তার নানা বাড়ি কেশবপুর গ্রামের আকরামিয়া স্কুলসংলগ্ন চৌকিদার বাড়ি বেড়াতে যান। সেখান থেকে সোমবার সকালে নিজ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। 

    মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘরের পেছনে আমগাছে মানসুরার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। মানসুরার বাবা হালিম হাওলাদার বলেন, কী হল কিছুই বুঝতে পারছি না। 

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ