ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দশমিনায় `ইঁদুরের ফাঁদে’ বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

    দশমিনায় `ইঁদুরের ফাঁদে’ বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইঁদুর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে হাত লেগে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

    নিহত কৃষকের নাম মো. আলমাছ মাতব্বর (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান মাতব্বরের ছেলে। 

    স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ শেষে কাটাখালীর গ্রামে প্রতিবেশী সুজন হাওলাদারের বন্ধ মুদির দোকানের সামনে বসেন আলমাছ মাতব্বর। ওই টিনসেড মুদির পুরো দোকানে আগে থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা ছিল। এসময় ওই তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমাছ। 

    পরবর্তীতে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমাছকে মৃত ঘোষণা করেন। 

    দশমিনা থানার ওসি মো. জসিম জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ