ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার

    ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুনরুদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর হ্যাক হওয়া টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট। তবে আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়েছে।

    সোমবার বিবিসি'র এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে হাজির হয়।

    অন্যদিকে আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি-এর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক।

    এদিকে টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেয়া হয়েছে এবং সমস্যাটির সমাধান করা হচ্ছে। এছাড়া হ্যাক হওয়া দু’টি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ