ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • পৌনে ৩ কেজি ওজনের ইলিশ ৮ হাজর টাকায় বিক্রি

    পৌনে ৩ কেজি ওজনের ইলিশ ৮ হাজর টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের এক বিশাল আকারের ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।

    জানা গেছে, আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রবিবার বিকেলে পায়রা নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করে সন্ধ্যা ৮ টার সময় জাল তুলে দেখেন বিশাল আকারের এক ইলিশ জালে ধরা পরেছে। তরিঘড়ি করে মাছটি বাজারে এনে ওজন দিয়ে দেখেন পৌনে ৩ কেজি। জেলে রাজু গাজীর নিকট থেকে পাইকারী মাছ ব্যবসায়ী আলামিন বয়াতি মাছটি ৭ হাজার ৫'শ টাকায় কিনে সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার নিকট ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

    জেলে রাজু গাজী বলেন, এবছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পরেছে বলে আমার জানা নেই।

    পাইকারী ক্রেতা আলামিন বয়াতি জানান, মাছটি কেনার পর পরই অনেক লোক মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

    আমতলী বাজারের হিজবুল্লাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এবছর আমতলী বাজারে এপর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।

    আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগড়ে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরনের ফলে  সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারনে নদীত বড়  সাইজের মাছ ধরা পড়ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ