ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর গুলিতে অনেক হতাহত

    ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর গুলিতে অনেক হতাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ ঘটনায় ঘটে।

    কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেনের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আটক ওই বন্দুকধারী ২২ বছর বয়সী যুবক।

    এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, ‘এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে গুলিতে মোট কতজন মারা গেছেন তা আমরা এখনো সঠিক জানি না।’ এটি সন্ত্রাসবাদের উদ্দেশে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    ‘এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, এমন কোনো তথ্য বর্তমানে আমাদের কাছে নেই। ঘটনাটি তদন্তে আমরা কাজ করছি’- যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

    প্রত্যক্ষদর্শী লরিস হারম্যানসেন এক ডেনিশ সম্প্রচারমাধ্যমকে বলেন, ঘটনার আগেই তিনি কেনাকাটার জন্য ফিল্ডস শপিংমলে যান। সঙ্গে তার পরিবার ছিল। তিনি যখন একটি পোশাকের দোকানে ছিলেন, তখন প্রথম গুলির আওয়াজ শুনতে পান। শব্দের তীব্রতা এতই ছিল যে মনে হচ্ছিল দোকানের পাশেই গুলি চালানো হচ্ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ