ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • বিষণ্ন দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ, শীর্ষে আফগানিস্তান

    বিষণ্ন দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ, শীর্ষে আফগানিস্তান
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। বিষণ্ন দেশের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ২০২২-এর ইমোশনস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

    এবার বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। ৫৬ স্কোর নিয়ে তালিকার প্রথমে আফগানিস্তান। বাংলাদেশে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়েছে।

    বৈশ্বিক বিষণ্নতার ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাঁচটি বিষয় বেছে নেওয়া হয়। এরমধ্যে দারিদ্র্য, সম্প্রদায়গত সমস্যা, ক্ষুধা, একাকিত্ব ও খাদ্যের অভাব। গ্যালাপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক দশক ধরে বিশ্বজুড়ে দুঃখী মানুষের সংখ্যা বাড়ছেই। 

    তালিকায় বিষণ্ন ১০ দেশের মধ্যে আফগানিস্তানের পরের নামগুলো লেবানন, ইরাক, সিয়েরা লিওন, জর্ডান, তুরস্ক, বাংলাদেশ, ইকুয়েডর, গিনি ও বেনিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ