ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৫ জুলাই: ইতিহাসের এই দিনে

    ৫ জুলাই: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। ২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ৬৬১ - ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।
    ১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
    ১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
    ১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
    ১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
    ১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
    ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
    ১৯৪৮ - ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
    ১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ।
    ১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
    ১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
    ১৯৯৬ - বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।
    ২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।

    জন্ম
    ১৮৫৭ - জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন। (মৃ. ১৯৩৩)
    ১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।(মৃ.১৯৫৭)
    ১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। (মৃ. ১৯৬৩)
    ১৮৯১ - জন হাওয়ার্ড নর্থ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
    ১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার,প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। (মৃ.২৮/১১/১৯৮০)
    ১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। (মৃ. ২০১৯)
    ১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।
    ১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৭)
    ১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
    ১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব
    ১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
    ১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।

    মৃত্যু
    ১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।
    ১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।(জ.১৭৮১)
    ১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী। (জ.১৮৯৪)
    ১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।(জ.১৮৮৫)
    ১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
    ১৯৬৯ - আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
    ১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
    ১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
    ১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা। (জ. ২০/১১/১৯২০)
    ২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। (জ.২৯/১১/১৯৩৬)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ