ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৬ জুলাই: ইতিহাসের এই দিনে

    ৬ জুলাই: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার, ৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। ২২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।
    ১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
    ১৮৭৭ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
    ১৮৮৫- সালের এই দিনে বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিষ্কার করেন।
    ১৮৯২ - দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।
    ১৯০১ - ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
    ১৯১৯ - বিশ্বের প্রথম বিমান [ব্রিটিশ আর-৩৪] আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
    ১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন।
    ১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।
    ১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।
    ১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
    ১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
    ১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
    ১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি [ন্যায়াসাল্যান্ড] স্বাধীনতা লাভ করে।
    ১৯৬৭ - নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।
    ১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।
    ১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
    ১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।
    ১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

    জন্ম
    ১২৬৫ - ইতালীর বিশ্বখ্যাত কবি দান্তে আলিঘিইরি।
    ১৭৮১ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফলস।
    ১৮৩৭ - রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক। (মৃ.২৪/০৮/১৯২৫)
    ১৮৬৬ - নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।(মৃ.১১/১০/১৯৩৮)
    ১৮৭৭ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৪৯)
    ১৮৮৭ - মার্ক শাগাল, বেলারুশীয়-রুশ-ফরাসি শিল্পী। (মৃ. ১৯৮৫)
    ১৮৯০ - ধন গোপাল মুখোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী। (মৃ.১৪/০৭/১৯৩৬)
    ১৯০১ - ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।(মৃ.২৩/০৬/১৯৫৩)
    ১৯০৬ - ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি।(মৃ.১৯৯৩)
    ১৯০৭ - ফ্রিদা কাহলো, মেক্সিকীয় চিত্রশিল্পী। (মৃ. ১৯৫৪)
    ১৯২১ - ন্যান্সি রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের সহধর্মণী। (মৃ. ২০১৬)
    ১৯২৩ - বয়সিয়েছ জারুজেলস্কি, পোলিশ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ। (মৃ. ২০১৪)
    ১৯২৪ - মহিম বরা, ভারতের অসমের গল্পকার, কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ। (মৃ. ২০১৬)
    ১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ। (মৃ.২০১৬)
    ১৯৩৫ - ক্যান্ডি বার, মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী, এবং প্রাপ্তবয়স্ক মডেল। (মৃ. ২০০৫)
    ১৯৩৫ - চতুর্দশ দলাই লামা, ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
    ১৯৪০ - নুরসুলতান নাজারবায়েভ, কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি।
    ১৯৪১ - ডেভিড ক্রিস্টাল, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, একাডেমিক এবং লেখক।
    ১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।
    ১৯৪৬ - পিটার সিঙার, অস্ট্রেলিয়ান দার্শনিক।
    ১৯৪৬ - সিলভেস্টার স্ট্যালোন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।
    ১৯৪৯ - নোলি দে কাস্ত্রো, ফিলিপিনো সাংবাদিক ও রাজনীতিবিদ।
    ১৯৫১ - জেফ্রি রাশ, অস্ট্রেলিয়ান অভিনেতা ও প্রযোজক।
    ১৯৫২ - হিলারি ম্যান্টেল, ইংরেজ মহিলা ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা, প্রাবন্ধিক।
    ১৯৫৩ - মাহমুদুর রহমান, বাংলাদেশী প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।[১]
    ১৯৭৭ - মাখায়া এনটিনি, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ফাস্ট বোলার।
    ১৯৮০ - এভা গ্রিন, ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।
    ১৯৮৫ - রণবীর সিং, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

    মৃত্যু
    ১৫৩৫ - থমাস মুর, ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক। (জ. ১৪৭৮)
    ১৬১৪ - রাজা মানসিংহ, রাজা ভগবান দাসের পালিত পুত্র। (জ. ১৫৫০)
    ১৮৫৪ - জর্জ সায়মন ও'ম, জার্মান পদার্থবিদ।
    ১৮৯৩ - গি দ্য মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। (জ. ১৮৫০)
    ১৯৪০ - জমিরুদ্দিন আহমদ, হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক। (জ. ১৮৭৮)
    ১৯৬২ - উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক। (জ. ১৮৯৭)
    ১৯৭১ - লুইস আর্মস্ট্রং, মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সঙ্গীতশিল্পী। (জ. ১৯০১)
    ১৯৭৬ - ঝু দে, চীনের একজন সর্বাধিনায়ক, সেনাপতি, রাজনীতিবিদ, বিপ্লবী এবং চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম অগ্রদূত। (জ. ১৮৮৬)
    ১৯৮৯ - জানোস কাদার, হাঙ্গেরিয়ান কমিউনিস্ট নেতা। (জ. ১৯১২)
    ২০০২ - ধীরুভাই অম্বানী, ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা। (জম্ম ১৯৩২)
    ২০০২ - জন ফ্রাঙ্কেনহাইমার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। (জ. ১৯৩০)
    ২০১৪ - শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক।
    ২০১৭ - হরিপদ কাপালী, বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক। (জ. ১৯২২)
    ২০১৮ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও-এর প্রতিষ্ঠাতা। (জ. ১৯৫৫)
    ২০২০ - এন্ড্রু কিশোর, বাংলাদেশী গায়ক। (জ. ১৯৫৫)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ