ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জমি নিয়ে বিরোধ

     ইউপি সদস্যসহ নিহত ২

     ইউপি সদস্যসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন



    রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ১০ জন।


    মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে।  

    নিহতরা হরেন- রিয়াজুল ইসলাম (৫৭) এবং ইউপি সদস্য আজিজুল ইসলাম।  

    আহতদের মধ্যে আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০) ও আবুল কালামের (২৫) নাম জানা গেছে।

    পুলিশ জানায়, নোহালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন ইউপি সদস্য আজিজুল ইসলামসহ অন্তত ১১ জন। এ অবস্থায় আহতদের মধ্যে আজিজুল ইসলামসহ কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল ইসলাম।   

    নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটুল বলেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

    গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষে দু’পক্ষের দু’জন নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ