ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • তুরস্কের কাছে যুদ্ধবিমান এফ-১৬ বিক্রিতে সমর্থন যুক্তরাষ্ট্রের

    তুরস্কের কাছে যুদ্ধবিমান এফ-১৬ বিক্রিতে সমর্থন যুক্তরাষ্ট্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিমান এফ-১৬ কেনায় তুরস্কের অনুরোধে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের ‍মুখপাত্র কারিন পিয়ের বলেন, তুরস্কের এফ-১৬ নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। এটা নিয়ে বেশ কিছু সময় যাবত তুরস্কের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

    হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেন, কয়েক মাস আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। সুতরাং এখানে নতুন কিছুই নেই। প্রেসিডেন্ট জো বাইডেন এটা সমর্থন করেছেন।

    গত সপ্তাহে মাদ্রিদে ন্যাটো সম্মেলনের এক ফাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বৈঠক করেন। সেখানে বাইডেন বলেন, তুরস্কের কাছে আমাদের এফ-১৬ বিক্রি করা উচিত। এর জন্য কংগ্রেসের সমর্থন আদায়ে তিনি সক্ষম হবেন বলেও মন্তব্য করেন।
    তবে ডেমোক্রেটিক কিছু আইনপ্রণেতা বাইডেনের এই মন্তব্যের সমালোচনা করেন।

    তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে ৪০টি লকহিড মার্টিন নির্মিত এফ-১৬ যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। সূত্র: ডেইলি সাবাহ


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ