ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে আহত

    আগৈলঝাড়ায় যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 


    স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের ভবতোষ হালদারের ছেলে লিখন হালদার (১৬) কে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বিজয় বাড়ৈর ছেলে বীরেন বাড়ৈর নেতৃত্বে তার স্ত্রী পারুল বাড়ৈ, তার ছেলে বিনয় বাড়ৈ ও নানী চয়ন মিলে শান্তি ডাক্তারের বাড়ির সামনে বসে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। 


    এসময় লিখনের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় লিখনের পিতা ভবতোষ হালদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে হবে। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ