ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • বমি ভাব দূর হবে যেভাবে

    বমি ভাব দূর হবে যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেকোনো উৎসবে বা ছুটিতে রাস্তায় বাসগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। এসব বাসে ভ্রমণের সময় আমাদের প্রায়ই চোখে পড়ে জানলা দিয়ে মাথা বের করে কেউ বমি করছেন।

    কিংবা সুপারভাইজারের কাছে পলিথিন চাইছেন। বাস, প্লেন অথবা নৌকায়- ভ্রমণের সময় মাথাঘোরা, বমি ভাব, মাথাব্যথা, অত্যাধিক লালা নিঃসৃত হওয়া, ক্লান্তি এবং সবশেষে বমি হওয়ার ডাক্তারি নাম মোশন সিকনেস।  

    বিশেষজ্ঞরা বলেন, যখন আমরা গতি অনুভব করি কিন্তু চোখে দেখতে পাই না তখনই আক্রান্ত হই মোশন সিকনেসে। মোশন সিকনেস বাচ্চাদের বেশি হলেও সবারই এমনটা হতে পারে। বিশেষ করে নারীদের এ সমস্যা বেশি হয়।  
     
    মোশন সিকনেস নিয়ন্ত্রণে রাখতে যা করতে হবে-

    •    খেতে ইচ্ছে করছে না এমন খাবার গাড়িতে ওঠার আগে খাবেন না
    •    বাইরের দৃশ্য দেখা যায় এমন আসনে বসুন। সামনের সিট হলে বেশি ভালো
    •    গাড়ি যেদিকে চলছে তার উল্টো দিকে মুখ করে বসবেন না
    •    জার্নিতে বই পড়া, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন
    •   সুযোগ থাকলে  সিটের পাশের জানলা খুলে রাখুন। সতেজ বাতাস চোখে-মুখে লাগবে
    •    মোশন সিকনেস আছে এমন কারো পাশে না থাকাই ভালো। অন্যের দেখে নিজেরও হতে পারে
    •    বাসে গন্ধ থাকলে সুপারভাইজারকে এয়ার ফ্রেশনার স্প্রে করতে বলুন।


    মোশন সিকনেসের সমস্যায় সঙ্গে রাখুন এসব খাবার-
    •    তাজা লেবুর গন্ধ নিমেষে গা গোলানো কমিয়ে দিতে পারে
    •    আদা হজমে সাহায্য করে বমি ভাব কাটিয়ে দেয়। মুখে রাখুন আদা কুচি 
    •    আপেল অ্যাসিডিটি কমায়। ব্যাগে রাখুন। বমি ভাব লাগলে কামড়ে খেতে থাকুন
    •    জলপাই ব্যাগে রাখতে পারেন। মোশন সিকনেস কমাতে এর তুলনা নেই
    •    কমলার কোয়া বিটলবণ মেখে খেলে বমি ভাব কমবে। কমলা না থাকলে শুধু বিটলবণ জিভে লাগান।  

    পারলে ভ্রমণের কিছুটা সময় ঘুমিয়ে নিন। এতে ক্লান্তি কমবে, বমি বমি ভাব দূর হবে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ