ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় এনএসআই কর্মকর্তা নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

    বরগুনায় এনএসআই কর্মকর্তা নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তাসহ দুজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। 

    বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে এ ঘটনা ঘটে। 

    নিখোঁজ দুইজন হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বরগুনার জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৭)। তবে বিকেল ৪টার দিকে সমুদ্র থেকে নুর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়। 

    নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করতেন। তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকত। তাই ঈদের ছুটিতে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়েকে নিয়ে বরগুনায় বেড়াতে আসেন। পরে আজ সকালে তারা তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান। 

    সমুদ্র সৈকতে সবাইকে নিয়ে গোসল করতে নামেন মোস্তফা কাদের। উত্তাল থাকায় সাগরে নামার সঙ্গে সঙ্গে ঢেউ এসে সবাইকে সমুদ্রের মাঝে নিয়ে যায়।

    এ সময় স্থানীয়রা মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাথির মোহাম্মাদ (৯) ও আরেক ছেলে আবদুল করিমকে (১৬) উদ্ধার করতে পারলেও গোলাম মোস্তফা ও স্ত্রীর বোনের মেয়ে জুঁইকে উদ্ধার করা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

    নাসির বিশ্বাস, লিয়াকত ও আবুল হক নামে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ বড় একটি ঢেউয়ে সবাই বিচ্ছিন্ন হয়ে ডুবে যান। আমরা অনেক চেষ্টা করে ট্রলার নিয়ে তিনজনকে উদ্ধার করি।

    তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবিব বলেন, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন নিখোঁজ রয়েছেন। 

    তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তারাও অভিযানে অংশ নেবেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ