ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • উঁচু হিলের জুতা ছাড়াই আপনাকে লম্বা দেখাবে যেভাবে

    উঁচু হিলের জুতা ছাড়াই আপনাকে লম্বা দেখাবে যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আহা একটু যদি লম্বা দেখাতো তাহলে কী ভালোই না লাগতো ’-এমন সাধ অনেকেরই থাকে। তার জন্য উঁচু হিলের জুতাও পরেন। কিন্তু হিলওয়ালা জুতা সবাই পরতে পারেন না। অনেকে আছে যাদের হিল পরে হাঁটতে অসুবিধা হয়, নয়তো পায়ের ব্যথায় কাবু হয়ে যেতে হয়। তাহলে উপায়? উপায় কিছু রয়েছে। আসুন জেনে নিই- উঁচু হিলের জুতা ছাড়াই আপনাকে লম্বা দেখাবে যেভাবে-

    যারা অফিসে যান, তারা স্ট্রেট ফিটের প্যান্ট ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যান্টে মেয়েদের দেখতে বেশ ভালো লাগে। আবার লুকও একটু সিমেট্রিক্যাল হয়। ফলে তুলনামূলকভাবে লম্বা দেখতে লাগে।
    একটু লম্বাটে পোশাক পরার চেষ্টা করুন তাতে একটা ইলিউশন তৈরি হয়। শরীরের গড়ন লম্বাটে লাগে। এখন আবার এমন লম্বা পোশাকের চল হয়েছে। তাতে মেয়ের খুবই সুন্দর লাগে দেখতে, এমনই মত ফ্যাশন বোদ্ধাদের। 
    এখন হাই ওয়েস্ট জিনসের চল ফিরেছে। রাস্তায় অনেককেই এই ধরনের জিনসে দেখা যায়। এমন পোশাকে ওয়েস্ট লাইন ওপরের দিকে থাকে। ফলে পা অনেকটাই লম্বা লাগে। ফলে ছোটখাটো মানুষকেও একটি লম্বা লাগে দেখতে। 
    লম্বা স্ট্রাইপের পোশাক পরতে পারেন। এমন পোশাকে কোমরের নিচের অংশ থেকে শরীরের গড়ন লম্বাটে মনে হয়। মডেলরাও এই ধরনের পোশাক পরতে পছন্দ করেন। এতে নাকি একটু রোগাও লাগে দেখতে।
    পোশাকের পাশাপাশি জুতোও বেশ গুরুত্বপূর্ণ। উঁচু হিল যারা ব্যবহার করতে পারেন না, তারা স্কিন কালারের জুতা পরতে পারেন। এতে যেমন পোশাকই পরুন না কেন একটু লম্বা আপনাকে লাগবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ