ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • কোমল পানীয় নাকি বোরহানি ভালো? 

    কোমল পানীয় নাকি বোরহানি ভালো? 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার এই সময়ে তুলনামূলক একটু বেশি মাংস খাওয়া হয়। শুধু তাই নয়, এর সঙ্গে খাবার টেবিলে থাকে বিরিয়ানি, পোলাওসহ বিভিন্ন ধরনের ভারি খাবার। এসব খেয়ে হজমশক্তি বাড়াতে বা পেটের অস্বস্তি দূর করতে অনেকে কোমল পানীয় বা বোরহানি পান করেন। এখন প্রশ্ন হলো এর মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

    এ বিষয়ে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ডা. জাহানারা আক্তার সুমি।

    এই পুষ্টিবিদের ভাষ্য অনুযায়ী তুলনায় বোরহানি ভালো। কারণ জানতে চাইলে সুমি বলেন, ‘এ জন্য প্রথমেই দেখতে হবে বোরহানি এবং কোমল পানীয় তৈরিতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়। তাহলেই বিষয়টি স্পষ্ট হবে। কোমল পানীয় হলো কার্বনেটেড ওয়াটার। এটি বানাতে প্রয়োজন হয় উচ্চ ফ্রুকটোজ কর্ন সিরাপ বা সুক্রোজ, ফসফরিক এসিড, কেরামেল কালার, বিভিন্ন রকম ফ্লেভার আর কেফেইন। অন্যদিকে বোরহানি তৈরিতে প্রয়োজন টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা মরিচ, গোল মরিচের গুরা,  অল্প পরিমাণ চিনি। এসব উপাদান সাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর।’

    রিচ ফুড খাওয়ার পর কোমল পানীয় পান করলে তাৎক্ষণিক এক ধরনের আরাম অনুভূত হয় পাকস্থলীতে। কিন্তু খুব বেশি পান করা স্বাস্থ্যসম্মত নয় উল্লেখ করে এই পুষ্টিবিদ বলেন, ‘কোমল পানীয় তৈরির উপাদান ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির রোগ, ওজনাধিক্য ছাড়াও আরও বিভিন্ন রোগ প্রভাবিত করে। অতিরিক্ত পান করলে ক্ষুধামন্দা, খাবারের অরুচি এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।’

    ‘বোরহানির উপাদানে ক্যালসিয়াম, আমিষ, আয়রন, ভিটামিন-সি ও অন্যান্য ক্ষণিজ লবণ ও অন্যান্য ভিটামিন যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বমি ভাব দূর করে। বোরহানি হাড়ের সাস্থ্য সুরক্ষিত রাখে বলেও জানান জাহানারা আক্তার সুমি।

    তবে বোরহানি ঘরে বানিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ