ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইয়াস এর প্রভাবে কাউখালীতে ভেসে গেছে কোটি টাকার মাছ

    ইয়াস এর প্রভাবে কাউখালীতে ভেসে গেছে কোটি টাকার মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডব ও পূর্ণিমার জোয়ারে স্বাভাবিক পানির চেয়ে ৫/৬ ফুট পানি বেশী হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২১২ টি পুকুর ও ঘের এর মাছ পানির তোরে ভেসে গেছে।

    চিরাপাড়া ইউনিয়নের ডুমজুড়ী গ্রামের লাইকুজ্জামান মিন্টু জানান, ঘূর্ণিঝড় ইয়াসের পানির তোড়ে ঘেরে প্রায় ৬ লক্ষ টাকার রুই, কাতাল, কোরাল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

    কাউখালী সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামের রাজু আহম্মেদ জানান, পুকুর ও ঘের থেকে প্রায় ৫ লক্ষ টাকার রুই, কাতলা, শিং ও গলদা চিংড়ি পানির তোড়ে ভেসে গেছে। 

    এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ পাল জানান, ঘূর্ণিঝড় ইয়াস এর তান্ডবে উপজেলার বিভিন্ন পুকুর ও ঘের থেকে প্রায় ১ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাস ভেসে গেছে। তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ