ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দশমিনায় সংবাদকর্মীদের আপত্তিতে সড়কের রাবিস অপসারণ

    দশমিনায় সংবাদকর্মীদের আপত্তিতে সড়কের রাবিস অপসারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৮-২০ দু’অর্থ বছরের সড়ক উন্নয়ন কাজ ফেলে রাখা ও অনিয়মের অভিযোগ উঠেছে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে। স্থানীয় সাংবাদকর্মীদের আপত্তিতে বৃহস্পতিবার একটি নির্মাণাধীন সড়কের রাবিস দিয়ে তৈরী ম্যাকাড্যাম তুলে নেয়ার খবর পাওয়া গেছে। 

    সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৫টি সড়কের কাজ বন্ধ হয়ে আছে ও প্রায় ১১টি সড়কে কাজ মন্থর গতিতে সম্পন্ন করছে ঠিকাদার। কোভিড-১৯ সময়ে বহু পূর্ব থেকে নির্মাণ কাজ শুরু হলেও সম্পন্ন না হওয়ার কথা জানায় স্থানীয়রা। 

    এ ঘটনায় উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন’র কাছে তথ্য চায় স্থানীয় সংবাদকর্মীরা। তথ্য দিতে অনিহা ও দেইদিছি বলে সময় ক্ষেপণ ঘটনায় সরেজমিন সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে। সংবাদে উল্লেখিত চরহোসনাবাদ বাজার থেকে সরকারি কলেজ সড়কে আরসিসি ভাঙা রাবিস দিয়ে তৈরী ম্যাকাড্যাম গতকাল সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন। নির্দেশমতো ঠিকাদার ওই রাবিস সড়িয়ে খোয়া দিয়ে নতুন ম্যকাড্যাম কাজ করছে। সংবাদে প্রকাশ পাওয়া ২৫-২৬টি সড়কের নির্মাণ কাজেই উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন’র বিরুদ্ধে যোগসাঁজস এবং অনিয়মের অভিযোগ দাবী করা হয়েছে। 


    ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার থেকে আদমপুর বাজার, বাশঁবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামীন সড়ক থেকে নিজহাওলা, উপজেলার এলজিইডি দপ্তর থেকে প্রায় ২০ গজ দুরত্বে স্থানীয় সাংসদ এস এম শাহজাদার বাসভবন থেকে তমু হাওলাদার বাড়ি, দশমিনা-বাউফল আন্তঃজেলা সড়ক থেকে খানবাড়ী হয়ে বাঁশবাড়িয়া বেড়িবাধ, রনগোপালদি ইউনিয়নের যৌতা বাজার থেকে চান্দার বাঁধ, চরবোরহান ইউনিয়নের বৌ বাজার থেকে ইদ্রস মেম্বারের বাড়িসহ ২৫-২৬ টি সড়ক নির্মাণ কাজে ০-২৫ টি সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখা ও নির্মাণে অনিয়ম এবং কাজ না করেই অতিরিক্ত বিল তুলে নেয়ার ঘটনায় যোগসাঁজশে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। 


    এ ঘটনায় উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মোকবুল হোসেন বলেন, চরহোসনাবাদ থেকে কলেজ সড়ক পরিদর্শন করে সড়ক নির্মাণ কাজে খারাপ মাল দেবার সত্যতা পাই। তাৎক্ষণিক অন্যত্রে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। অন্য কোথাও যদি সড়ক নির্মাণে খারাপ মাল ব্যবহার করা হয় আমাকে ফোনে জানাবেন। জানালেই আমি ব্যবস্থা নেব। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ