ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আমতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে মাছের ঘের ও পুকুরে ব্যাপক ক্ষতি

    আমতলীতে ঘূর্ণিঝড় ইয়াসে মাছের ঘের ও পুকুরে ব্যাপক ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড়  ইয়াসের  তান্ডবে  বরগুনার  আমতলী  উপজেলায় পুকুর ও মাছে ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২০মে) ঘূর্ণিঝড়  ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জো এর কারণে প্রবল জোয়ারের চাপে প্লাবিত হয়ে উপজেলার প্রায় ২৪৭ পুকুর ও ঘেরের বিভিন্ন প্রজাতির চাষ করা মাছ ভেসে গিয়েছে।

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসা: হালিমা সরদার মুঠোফোনে বলেন, ইয়াসের প্রভাবে বিপদসীমার চেয়ে ৬২সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হয়। যার কারণে আমতলী উপজেলার নিমাঞ্চল প্লাবিত  হয়ে ২শ’৪৭  পুকুর ও ঘেরের ২২.৩৯০ মেট্রিকটন মাছ ভেসে যায়। এতে   প্রায় ৩৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

    উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘের মালিকরা জানান, আমরা মাছ চাষে নির্ভরশীল। এবারে ঘূর্ণিঝড় ইয়াসে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ারের পানি ঢুকে ঘেরের মাছ ভাসিয়ে নিয়েছে। এতে কয়েক লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জেলায় পাঠানো হবে। পরবর্তী নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ