ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আমতলীতে  পাউবোর বেড়ী  বাঁধ ভেঙ্গে ৮  গ্রাম প্লাবিত

    আমতলীতে  পাউবোর বেড়ী  বাঁধ ভেঙ্গে ৮  গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার  আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে স্লুইজগেট সংলগ্ন বেড়ি বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।  এতে ৮টি  গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। 

    বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মাটির বস্তা ফেলে ওই বাঁধের সংস্কার কাজ শুরু করেছেন।  জানাগেছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও পায়রা নদীতে বিদ সিমার  ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি  প্রবাহিত হয়েছে।  

    বুধবার রাতে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ষোল হাওলাদার এলাকার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন  বেড়ী বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে হরিদ্রাবাড়িয়া, কলাগাছিয়া,গুলিশাখালী, কালিবাড়ী, ফকিরখালী ও আংগুলকাটাসহ ৮টি গ্রাম  প্লাবিত  হয়েছে।  

    পানি উন্নয়ন বোর্ডের  উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান সুজন বলেন, বাঁধ সংস্কার কাজ চলছে।  গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অলহাজ্ব অ্যাডভোকেট  মো. নুরুল ইসলাম  মিয়া বলেন, বাধ সংস্কারের কাজ শুরু করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ