ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বাস্থ্যমন্ত্রীর মায়ের ইন্তেকাল

    স্বাস্থ্যমন্ত্রীর মায়ের ইন্তেকাল
    মায়ের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।


    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ফৌজিয়া মালেক আগে থেকেই বয়সজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল তার। তিনি করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা যোগ হয়েছিল তার।

    এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ