ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের হুমকি

    লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের হুমকি
    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।

    লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়। গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

    হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর গত মঙ্গলবার বলেছেন, গাজা যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ