ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
  • ওজন বাড়াতে চাইলে

    ওজন বাড়াতে চাইলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমরা ভাবি সবাই শুধু ওজন কমাতে চান। কিন্তু অনেকেই আছেন যারা আসলে কমানো নয় বরং ওজন একটু বাড়াতেই চান।

    ওজন বাড়াতে চাইলে যা করবেন-

    •    শুধু ক্ষুধা লাগলেই খেতে হবে। কখনোই জোর করে বা ক্ষুধা না লাগলে খাওয়া উচিত নয়। পেট ভরে না খেয়ে শতকরা ২০ ভাগ খালি রেখে খাবার খাওয়া শেষ করতে হবে। এতে হজম শক্তি বাড়বে।

    •    যারা একসঙ্গে বেশি খেতে পারেন না, তারা সেই খাবারটি ছোট ছোট ভাগে ৫-৬ বারে খেতে পারেন।

    •   খাবারে প্রচুর শাক-সবজি, ফল, ভাত, মুরগি ও ডিম রাখুন। সয়াবিন, বাটার, পনির, ফুল ক্রিম দুধ, পুডিং, পায়েস, কাস্টার্ড, আইসক্রিম খেতে পারেন। এগুলো থেকে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এবং ফসফরাসও প্রচুর পরিমাণে পাওয়া যায়। যা আমাদের পেশি শক্তিশালী এবং মেরামত করে।

    •    এতো খেতে বলা হচ্ছে মানে কিন্তু এই নয়, যে নিয়মিত ফাস্টফুড খাবেন। জাংক ফুড এড়িয়ে চলুন।  

    •    যে সব খাদ্যে চর্বি কাটে, সেসব খাবার না খেলেই ভালো। যেমন, শসা-টকদই।

    •    রাতে ঘুমানোর ঠিক আগে আগে খাবার খাবেন না।

    •    খাওয়ার সময় খুব ধীরে ও শান্তভাবে খাবার খাওয়া শেষ করুন।

    •    প্রচুর পানি পান করুন।

    •ওজন বাড়াতে কিছুটা অনুশীলন করাও দরকার। নিয়মিত হাঁটুন ও অন্যান্য ব্যায়াম করুন। এতে খাবার হজম হবে এবং ক্ষুধাও বাড়বে।

    চেষ্টা করুন সব সময় হাসি-খুশি থাকতে। আর শারীরিক গড়ন যেমনই হোক নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন, নিজের যত্ন নিন। ওজন বাড়াতে কখনোই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ