ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালন

    আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ মে) বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি বণ্যাঢ্য  র‌্যালি বের হয়।

    এর আগে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। 

    এ সময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ। 

    র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) একেএম এহসান উল্লাহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপ পুলিশ কমিশনার মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন , উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার খাঁন মোহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। 

    এছাড়াও  উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ  এ এইচ তৌফিক আহমেদ, নির্বাহি পরিচালক রহিমা সুলতানা কাজল, উপ-সচিব মো. শহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগের সর্বস্থরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ। 

    পরে বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আলোচনা সভা ও শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাসেল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ