ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত কর্মসূচি উপলক্ষে বরিশাল বিএনপি পৃথকভাবে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করে। 

    শনিবার (২৯ মে) বিকাল চারটায় পৃথক দলীয় কার্যালয়ে বসে এ ভার্চুয়াল কর্মসূচিতে অংশ গ্রহন করেন  নেতাকর্মিরা । কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে  ভার্চুয়াল প্রোগ্রাম কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

    এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

    এছাড়া ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন। উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

    অপরদিকে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল উত্তর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অংশ গ্রহন করেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ