ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ব্রিজটি এখন  মরণ ফাঁদ 

    ব্রিজটি এখন  মরণ ফাঁদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আমতলী উপজেলার আঠারগাছিয়া ও পটুয়াখালী জেলার আমখোলা ইউনিয়নের  এই দুই ইউনিয়নের সংযোগ ব্রীজটির বেহাল দশার কারনে আমখোলাও আঠারগাছিয়া ইউনিয়নের কয়েকশত মানুষের যোগাযোগা বিচ্ছিন্ন  হওয়ার পথে ।   এই ব্রিজটি হইলো দুই জেলার সংযোগস্থল।

     ব্রিজটি  পাঁচ বছর ধরে  জরাজীর্ণ অবস্থায় আছে। ব্রিজের স্লিাপার  ধ্বসে পরে  যাওয়ায় ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সীমাহীন এ দুর্ভোগে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয়,একটি কলেজ ও একটি মাদরাসার শত শত কোমলমতি শিক্ষার্থী ও সাধারন মানুষ।বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায়, মরণফাঁদ জেনেও পার হচ্ছেন সাধারন মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা । 

    সরেজমিনে দেখা যায় ব্রিজের ধ্বসে যাওয়ায় সকল প্রকার  যানবাহন  চলাচল বন্ধ হয়ে গেছে।  চাউলা একতা যুব সংগঠনের সভাপতি কাওছার আলিম বলেন, শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ।

     যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা। আঠারো গাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর- রশীদ হাওলাদার বলেন,চাউলা বাজারের এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। এটি জরুরী ভাবে সংস্কার করা দরকার।   আমতলী উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,  ওখানে গার্ডার  ব্রীজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ