ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মনপুরার মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

     মনপুরার মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরার মেঘনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় পতিত হওয়া সাবিত আল হাসান লঞ্চের নিহত কোন যাত্রীর বলে ধারনা করছে পুলিশসহ স্থানীয়রা।

    বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

    জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সকালে রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মনপুরা থানার ওসি তদন্ত আবদুল­াহ আল মামুনের নের্তৃত্বে এস.আই সুভাষ, এস.আই চপল সহ পুলিশের একটি টিম গিয়ে মেঘনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।

    মনপুরা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোটের ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও জানান, লাশটির পুর”ষের । লাশটির আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে ধারনা করা হচ্ছে লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত কোন যাত্রীর হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ