ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কলাপাড়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 

    কলাপাড়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মো.আজিজুর রহমান মুকুল নামে এক ব্যবসায়ীর চোখে শুকনো মরিচের গুড়া ছিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বত্তরা । শুক্রবার (২৮ মে)  রাত ১০ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    ডঙ্কুপাড়া গ্রামের বাসিন্দা মো.উজ্জল মিয়া জানান, আজিজুর রহমান মুকুল চরচাপলী বাজারের একজন বড় ব্যবসায়ী। রাতে দোকান বন্ধ করে তিনি মোটর সাইকেল যোগে বাড়ীর সামনে নামলে ৩/৪ জনের একদল দূর্বৃত্তরা তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় । এসময় সে হতভম্ভ হয়ে গেলে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই দূর্বৃত্তরা । 

    আজিজুর রহমান মুকুল জানান, যারা এ ঘটনার সাথে জড়িত তারা পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ওৎ পেতে ছিল । তবে তিনি কাউকে চিনতে পারেননি।
     
    মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ