ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মোটরসাইকেল চালককে কুপিয়ে জখম

    কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মোটরসাইকেল চালককে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মোটরসাইকেল চালক মো.আলমগীর খান (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

    শনিবার (২৯ মে) বিকেল ৪ টার দিকে ঘটনা ঘটে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মাজেদ খানের ছেলে।

    স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করেন।

    তার চাচাতো ভাই, মো. রাসেল খান আপন নিউজকে জানান, পাখিমারা বাজার থেকে মো.আলমগীর খানের ভাড়াটিয়া মোটরসাইকেল মনির খান ফতেপুর নিয়ে আসে। এসময় তাকে বিলের মাঝে নিয়ে মনির খান ও ছোট ভাই রহমান খান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

    কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মাথায় ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ