ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কলাপাড়ায় ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ 

     কলাপাড়ায় ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছেন নিজামপুর কোষ্টাগার্ড সদস্যরা। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার চাকামইয়া  ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। 

    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং’র উপস্থিতিতে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পিকআপ চালক সোহেলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়েছে। চিংড়ি রেণু বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

              
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ