ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল ফজল হাওলাদ‍ারের ‍ইন্তেকাল বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো  
  • এশিয়া কাপের জন্য  দল ঘোষণা করলো আফগানিস্তানের 

    এশিয়া কাপের জন্য  দল ঘোষণা করলো আফগানিস্তানের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান। ১৭ জনের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ড-বাই হিসেবে ৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছেন আফগান নির্বাচকরা।

    এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা না হলেও, রিজার্ভে আছেন রাফুদ্দিন। তার সাথে আরো আছেন নিজাত মাসুদ ও কাইস আহমেদ। ২০২০ সালের মার্চে আফগানিস্তানের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন শিনওয়ারি।  আর ২০১৯ সালে খেলেছেন সর্বশেষ ওয়ানডে। ৬৪টি টি-টোয়েন্টিতে ১০১৩ রান ও ২৮ উইকেট আছে শিনওয়ারির। এ বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন নুর।

    ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৫তম আসর। এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।

    আফগানিস্তান দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।

    স্ট্যান্ডবাই : নিজাত মাসুদ, কায়েস আহমেদ ও শারাফউদ্দিন আশরাফ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ