ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পেশাগত দক্ষতা ও আদালত পরিচালনার ধারণা অর্জন 

    বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ববি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস

    বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ববি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা জীবন শেষে পেশাগত দক্ষতা ও আদালত পরিচালনার ধারণা অর্জনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুকের তত্ত্বাবধায়নে এই পাঠদান সম্পন্ন হয়। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রায়েল এ্যাডভোকেসি এন্ড মুট কোর্ট কোর্চের খন্ডকালীন শিক্ষক বরিশালর সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। তিনি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও আদালত পরিচালনার অভিজ্ঞা প্রদানের জন্য এই ক্লাসের আয়োজন করেন। এতে করে শিক্ষার্থীরা তার আগামীর কর্মস্থলের সুন্দর ও সুস্পষ্ট একটি ধারণা অর্জন করেছেন।

    শিক্ষার্থী মোঃ রাকিব হাসান বলেন, বুধবার (১৭ আগস্ট) আমাদের কোর্চ শিক্ষক সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক স্যারের তত্ত¡াবধায়নে আদালত পরিচালনার অভিজ্ঞতা অর্জন করি। আদালতের অনুমতি নিয়ে সেদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এজলাসে ছিলাম। ৪র্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থী ব্যবহারিক ওই ক্লাসে অংশ নেই। চলমান আদালতে আমরা সবকিছু সরাসরি দেখেছি। কিভাবে আদালত পরিচালনা করতে হয়, কিভাবে আইনজীবী ও বাদী-বিবাদী পক্ষের সাথে কথা বলতে হয় এই সর্ম্পকে আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। 

    এই শিক্ষার্থী বলেন, এতদিন আমরা বইয়ের পাতায় পড়েছি। এবার ট্রায়েল এ্যাডভোকেসি এন্ড মুট কোর্ট কোর্চের শিক্ষক গোলাম ফারুক স্যারের তত্ত্বাবধায়নে সরাসরি শিখতে পেরেছি। আসলে আদালত সরাসরি পর্যবেক্ষণ না করলে এ সর্ম্পকে আমাদের (শিক্ষার্থী) সুস্পষ্ট ধারণা হতো না।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ