ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় ইয়াবাসহ কারবারি আটক

    বরগুনায় ইয়াবাসহ কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পৌরসভার পাঠশালা সড়কে রবিবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি দীপু রায় পটুকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে  এস. আই আলমগীর ও পুলিশ কনস্টেবল প্রিন্স, কাওসার, মাহমুদ, সুমনসহ গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নিমাই রায়ের ছেলে পটুকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে। 

    বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, রবিবার গোপন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা পাঠশালা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি পটু নামের একজনকে আটক করা হয়। 

    তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ে জড়িত তার সঙ্গীরা পালিয়ে যায়। সোমবার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ