ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • বাবুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাত

    বাবুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকালে আছর নামাজবাদ বাবুগঞ্জ বাজার মসজিদে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

     

    আলোচনা সভা ও দোয়া মোনাজাত আনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান সুলতানা আহমেদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহ,সাংগঠনিক সম্পাদক শিমুল শিকদার, প্রচার সম্পাদক ইউসুফ মাষ্টার, দপ্তর সম্পাদক মোঃ বাচ্চু, উপজেলা সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান সৌরভ, শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, শ্রমিক দল নেতা মিজানুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ বিশ্বাস, ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক রোহান সিকদার, সদস্য সচিব আসিফ শিকদার প্রমুখ। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ