ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ

    ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক লাখ ৫২ হাজার ৭৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যা বিগত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১২৮ জন। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২৯ হাজার ৯০০ জন। অন্যদিকে, মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন।

    আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪৬০ জন। একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ