ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • কোতয়ালী মডেল থানায় বাদীকে যৌন হয়রানী, এসআইয়ের বিরুদ্ধে মামলা

     কোতয়ালী মডেল থানায় বাদীকে যৌন হয়রানী, এসআইয়ের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবেশীর সাথে বিরোধ নিয়ে থানায় সাধারণ ডায়েরী করেন এক গৃহবধূ। সেই ডায়েরী তদন্তের নামে থানায় ডেকে যোৗন হয়রানি করার অভিযোগে উপ-পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।  বরিশাল কোতয়ালী মডেল থানায় এই ঘটনা ঘটে। 

    এ নিয়ে সোমবার (২৪ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন হয়রানির শিকার নারী। তবে এক সপ্তাহ পর আজ সোমবার (৩১ মে) বিষয়টি জানাজানি হয়। 

    বাদী জানিয়েছেন, পুলিশের চাপের মুখে এতদিন কাউকে জানাতে পারেননি। বাদির আইনজীবি আসাদুজ্জামান হাওলাদার জানিয়েছেন, মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। 

    মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, নগরীর ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত বছরের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। তা তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি মডেল থানার এসআই আসাদুল ইসলাম। তিনি সাধারণ ডায়েরীর তদন্তের জন্য বাদীকে থানায় ডেকে নেন। 

    ২০২০ সালের ১৬ অক্টোবর বাদী থানায় গেলে এসআই আসাদুল নানান অজুহাতে তার রুমে বাদীকে বসিয়ে রাখেন। এরপর দস্তখত গ্রহনের অযুহাতে এসআই আসাদুল বাদীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং ঘাড়ে চুমু দেন। এর প্রতিবাদ জানালে মামলার আসামী বাদীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং বিবাহ করার আশ্বাস দেন। বাদীর স্বামী এসময়ে এসে পড়লে এসআই আসাদুল ওই নারীকে ছেড়ে দেন।

    মামলায় উল্লেখ করা হয়, এ ঘটনার পরপরই বাদী বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানালে তিনি ঘটনার বিষয়ে বিচার করবেন বলে আশ্বস্ত করেন। ওসি তখন জানান অভিযোগের বিষয়ে একজন নারী এএসআই তদন্ত করবেন। যৌন হয়রানির শিকার নারী ওই এএসআইয়ের সাথে মোবাইলে কথা বলে জানতে পারেন তিনি কিছুই জানেন না। 

    মূলত অসত্য অযুহাতে কালক্ষেপণ করতে চাইছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে মামলার এজাহারে উল্লেখ করেন। সেইসাথে থানায় লিখিত এজাহার দিতে চাইলে তা গ্রহনে অস্বীকৃতি জানায়। মামলায় থানার সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে বলেও বাদী উল্লেখ করেছেন।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেছেন, মামলার বিষয়টি অভ্যন্তরীণভাবে আমরাও খতিয়ে দেখছি। মামলার বিষয়ে অভিযুক্ত আসামী এসআই আসাদুল ইসলাম বলেন, মামলার তদন্তে যাওয়ায় মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ