ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দৌলতখানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

    দৌলতখানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জোসনা (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার চরপাতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

    রোবিবার বিকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দৌলতখান থানার ওসি এ তথ্য  নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ৬ বছর আগে উপজেলার চরপাতা ইউনিয়নেরর ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির   মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের  সাথে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের সাহে আলমের  মেয়ের জোসনার  বিয়ে হয়। বিয়ের পর যৌতুকলোভী  স্বামী মাকসুদ যৌতুকের জন্য জোসনার পরিবারের  ওপর চাপ সৃষ্টি করে।  
    এ নিয়ে স্বামী -স্ত্রীর মধ্যে  প্রায়ই  ঝগড়া  হতো। নিহতের মা  ছকিনা বেগম জানায়, যৌতুকের জন্য মাকসুদ জোসনাকে  মারধর  করতো।  মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে  কিছু টাকা দিতাম। 

    শনিবার সকালে মাকসুদ  ফোন করে তাঁর  কাছে  টাকা দাবী করে। এসময় মেয়ে জোসনার সাথে কথা বলতে চাইলে মাকসুদ বলে, জোসনা নেই। সে আরো জানায়, রবিবার সকালে জানতে পারি মেয়ে আত্মহত্যা  করেছে। ছকিনা বেগমের  দাবী জোসনাকে পিটিয়ে  হত্যা করা হয়েছে।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ইনকিলাবকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহতের লাশ ভোলা সদর হাসপাতালের  মর্গে  পাঠানোর প্রস্তুতি  চলছে।  ময়নাতদন্তের  পর  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ  পেলে মামলা নথিভুক্ত  করা হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ