ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি

    ভোলায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ফেরির ধাক্কায় ৯ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে জেলেদের জীবিত উদ্ধার করেছেন নৌপুলিশ সদস‌্যরা।

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় জেলেরা জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া এলাকার জাকির মাঝির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ৯ জেলে ভোলা-লক্ষ্ণীপুর রুটের ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় লক্ষ্ণীপুর থেকে আসা কনকচাঁপা নামে একটি ফেরির ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। পরে জেলেরা নদীতে ভাসতে থাকেন। খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে ইলিশা ফেরিঘাটে নিয়ে আসে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ মো. পারভেজ খান বলেন, রাতে কনকচাঁপা নামের ফেরিটি ইলিশা ঘাটের কাছাকাছি আসে। এ সময় ফেরি থেকে মাইকিং করে জেলেদের দূরে যেতে বলা হলেও ট্রলারটি সরেনি। পরে ফেরিটি ঘাটমুখী করতে ঘুরানোর সময় ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। পরে আমরা দ্রুত নৌপুলিশকে জানাই।

    ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করেছি। পরে তাদের ফেরিঘাটে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ