ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় চারদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

    ভোলায় চারদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় টানা চারদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে উপকূলের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি অতি জোয়ারেও তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ।

    চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। ঝুঁকির মধ্যে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

    এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় জেলেদের নিরাপদে আনতে প্রচারণা চালাচ্ছে কেস্টগার্ড। নৌ বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত থাকায় স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল।

    আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মাহাবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও ২/৩ দিন থাকতে পারে। এ মাসের মধ্যেই আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জোয়ারের চাপ কিছুটা কমেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ