ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় এ.জে ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স'র শো-রুমে লটারী ড্র অনুষ্ঠিত

    কলাপাড়ায় এ.জে ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স'র শো-রুমে লটারী ড্র অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় এ.জে ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স'র শো-রুমে লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩১ মে) বিকাল ৫ টায় পৌর শহরের নতুন বাজারের এম এম প্লাজা চত্বরে এ লটারী ড্র অনুষ্ঠিত হয়।

    লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য ও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ সিকদার।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন এ জে ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স'র স্বত্বাধিকারী জাহিদ খান।

    এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া শাপলা বহুমুখী সমিতি'র চেয়ারম্যান মো.সালাম বিশ্বাস, পৌর শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল খান কাবুল। লটারী ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্লোল বিশ্বাস।

    লটারী ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সদস্য রেহানউদ্দিন,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, পৌর শহর ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো.শাহ আলম খান,  সদস্য সুমন মল্লিক, ওয়ালটনের প্রতিনিধি মোঃ আরিফ হোসেন প্রমূখ।

    প্রথম পুরস্কার ফ্রিজ উপজেলার ধানখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তাসলিমা বেগম ও দ্বিতীয় পুরস্কার ৩২ইঞ্চি টিভি টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের সাহিদা পেয়েছেন।

    লটারীতে ফ্রিজ ও টিভি ছাড়াও মোট ১০টি পুরস্কার দেয়া হয়।

    এ জে ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স'র স্বত্বাধিকারী জাহিদ খান জানান, প্রথম রমজান থেকে রমজার পর্যন্ত যারা আমাদের রুম থেকে যেকোন মালামাল ক্রয় করেছেন তাদেরকে ফ্রিতে লটারি'র কপন দেওয়া হয়। তাই আজকে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ