ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তিন বছরের সাজার ভয়ে ৫ বছর পলাতক একাব্বর

    তিন বছরের সাজার ভয়ে ৫ বছর পলাতক একাব্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে তিন বছরের সাজার ভয়ে পাঁচ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আলী একাব্বরের।  মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে লালমোহনের বালুর চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আলী একাব্বর উপজেলার চরভূতা ইউপির হরিগঞ্জ এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে।

    লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ২০০৭ সালে আলী একাব্বরের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে তিন বছরের সাজা ঘোষণা করেন বিচারক। ওই তিন বছরের সাজার ভয়ে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন তিনি। 

    তিনি আরো বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদেরি ভিত্তিতে জানতে পারি লালমোহনে অবস্থান করছেন একাব্বর। ওই খবরে থানার এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরের দিকে আলী একাব্বরকে জেল হাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ