ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে নবাগত ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত

    আমতলীতে নবাগত ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভীরের সাথে আমতলী উপজেলার সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

    পরিচিতি সভায় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দ, সরকারী দপ্তরের প্রধানগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর তার শুভেচ্ছা বক্তব্য বলেন, আমি যতদিন আমতলীতে দায়িত্ব পালন করবো ততদিন আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর আমিও আপনাদেরকে আমার পক্ষ থেকে সর্ব্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ