ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছেলের বাসায় যাওয়া হলো না আছিয়ার বেগমের

    ছেলের বাসায় যাওয়া হলো না আছিয়ার বেগমের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা সাইক্লোন শেল্টারের সামনে পাথরঘাটা-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে।

    আছিয়া বেগম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।


    স্থানীয় সূত্রে জানা গেছে, আছিয়া বেগম সকালে তাদের নিজের বাড়ি থেকে বের হয়ে বড় ছেলে হারুন মিয়ার বাসায় যাওয়ার সময় সাইক্লোন সেন্টারের সামনে থেকে সড়ক পাড় হয়ে রিক্সায় ওঠার সময় উত্তর দিক থেকে আসা অন্য একটি ভিভাটেক গাড়ি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে আছিয়া বেগম লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনা জানার পরেই পুলিশ পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ দেখে এসেছে। ঘটনার কারন জানতে পেরেছেন এবং কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছারাই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। যদি কেউ অভিযোগ করে তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ