ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

    বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশর সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। জেলার কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

    পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাতাসের বেগ ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান তিনি।

    এছাড়াও জেলার উপকীলীয় এলাকার সব মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।  

    এদিকে গতকাল বিকেল থেকেই মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার  লঘুচাপের কারণে ফিরে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

    মহিপুর আলিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আমরা গতকাল বিকেলে লঘুচাপের খবর পেয়েছি। হঠাৎ করে তিন নম্বর সংকেত জারি হওয়ায় জেলেরা ফিরতে শুরু করেছে। পটুয়াখালীর মহিপুরে আশপাশের এলাকার ট্রলার আশ্রয় নিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ